ওগোকাঙাল, আমারে কাঙাল করেছ, আবো কী তোমার চাই

Rabindranath Tagore

ওগোকাঙাল, আমারে কাঙাল করেছ, আবো কী তোমার চাই।
ওগোভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান গাই’।
প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে—
ভিখারি আমার ভিখারি,
হায়পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই।
আমিআমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পুরানু বাস।
আমিআমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ।
হেরোমম প্রাণ মন যৌবন নব করপুটতলে পড়ে আছে তব—
ভিখারি আমার ভিখারি,
হায়আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).