ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি

Rabindranath Tagore

ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি
আমার সত্যরূপ প্রথম করেছ সৃষ্টি।
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
তোমায় প্রণাম শতবার।

আমি তরুণ অরুণলেখা,
আমি বিমল জ্যোতির রেখা,
আমিনবীন শ্যামল মেঘে
প্রথম প্রসাদবৃষ্টি।
তোমায় প্রণাম, তোমায় প্রণাম,
তোমায় প্রণাম শতবার।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).