ওগো নদী, আপন বেগে পাগল-পারা
ওগো নদী, আপন বেগে পাগল-পারা, আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা। আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা। ওগো নদী, চলার বেগে পাগল-পারা, পথে পথে বাহির হয়ে আপন-হারা— আমার চলা যায় না বলা— আলোর পানে প্রাণের চলা— আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).