ওগো কে যায় বাঁশরি বাজায়ে আমারঘরে কেহ নাই

Rabindranath Tagore

ওগো কে যায় বাঁশরি বাজায়ে আমারঘরে কেহ নাই যে
তারে মনে পড়ে যারে চাই যে।
তারআকুল পরান, বিরহের গান, বাঁশি বুঝি গেল জানায়ে।
আমিআমার কথা তারে জানাব কী করে, প্রাণ কাঁদে মোর তাই যে।
কুসুমের মালা গাঁথা হল না, ধুলিতে প’ড়ে শুকায় রে।
নিশি হয় ভোর, রজনীর চাঁদ মলিন মুখ লুকায় রে।
সারা বিভাবরী কার পূজা করি যৌবনডালা সাজায়ে—
বশিস্বরে হায় প্রাণ নিয়ে যায়, আমি কেন থাকি হায় রে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).