ওগো বধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী
ওগো বধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী, পুলকিত চম্পারলহো অভিনন্দন— পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন। এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের, পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন— পারুলের হিল্লোল, শিরীষের হিন্দোল, মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ— উল্লাস-উতরোল বেণুবনকল্লোল, কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন। তব আঁখিপল্লবে দিয়ে আঁকি বল্লভে গগনের নবনীল স্বপনের অঞ্জন।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).