ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি
ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি, অশ্রুভরা পুরব হাওয়ায় পাল তুলে দাও আজি। উদাস হৃদয় তাকায়ে রয়, বোঝা তাহার নয় ভারী নয়, পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি। ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে, মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে। তাই তোমারি সারিগানে সেই আঁখি তার মনে আনে, আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).