ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু

Rabindranath Tagore

ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু,
তোমার নামে বাজায় যারা বেণু।
পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই-যে কোলাহলের হাটে
কেন আমি কিসের লোভে এনু।
ওরা কী ডাক ডাকে বনের পাতাগুলি, কার ইশারা তৃণের অঙ্গুলি!
প্রাণেশ আমার লীলাভরে খেলেন প্রাণের খেলাঘরে,
পাখির মুখে এই-যে খবর পেনু।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).