ওদের কথায়, ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি

Rabindranath Tagore

ওদের কথায়, ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।
তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি॥
হৃদয়কুসুম আপনি ফোটে,জীবন আমার ভরে ওঠে—
দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি
সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,
আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে।
শুনব কী আর বুঝব কী বা,এই তো দেখি রাত্রিদিবা
ঘরেই তোমার আনাগোনা—
পথে কি আর তোমায় খুঁজি॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).