ও অকূলের কূল, ও অগতির গতি
ও অকূলের কূল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি। ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরানের বঁধু। ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুখ, ও মরমের ব্যথা। ও ভিখারির ধন, ও অবোলার বোল— ও জনমের দোলা, ও মরণের কোল।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).