ও নিঠুর,ফাঁক|1emআরো কি বাণ তোমার তুণে আছে?

Rabindranath Tagore

ও নিঠুর,ফাঁক|1emআরো কি বাণ তোমার তুণে আছে?
তুমিমর্মে আমায় মারবে হিয়ার কাছে॥
আমি পালিয়ে থাকি, মুদি আঁখি,আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো—
কোথাও কিছু আঘাত লাগে পাছে॥
আমিমারকে তোমার ভয় করেছি ব’লে
তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে।
যে দিন সে ভয় ঘুচে যাবেসে দিন তোমার বাণ ফুরাবে গো—
মরণকে প্রাণ বরণ করে বাঁচে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).