ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী
ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী, আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি। আমার গান যে তোমার গন্ধে মিশে দিশে দিশে ফিরে ফিরে ফেরে গুঞ্জরি। পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায় তোমার গন্ধ-সাথে আপন আলো মাখায়। ওইদখিন-বাতাস গন্ধে পাগল ভাঙল আগল, ঘিরে ঘিরে ফিরে সঞ্চরি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).