ও কি এল, ও কি এল না, বোঝা
ও কি এল, ও কি এল না, বোঝা গেল না— ও কি মায়া কি স্বপনছায়া, ও কি ছলনা। ধরা কি পড়ে ও রূপেরই ডোরে, গানেরই তানে কি বাঁধিবে ওরে— ও যে চিরবিরহেরই সাধনা। ওর বাঁশিতে করুণ কী সুর লাগে বিরহমিলনমিলিত রাগে। সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া, হৃদয়বনে ও উদাসী হাওয়া, বুঝি শুধু ও পরমকামনা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).