ও কী কথা বল সখী, ছি ছি, ও
ও কী কথা বল সখী, ছি ছি, ও কথা মনে এনো না। আজি সুখের দিনে জগত হাসিছে, হেরো লো দশ দিশি হরষে ভাসিছে— আজি ও ম্লান মুখ প্রাণে যে সহে না। সুখের দিনে, সখী, কেন ও ভাবনা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).