ও দেখা দিয়ে যে চলে গেলও চুপিচুপি কী
ও দেখা দিয়ে যে চলে গেলও চুপিচুপি কী বলে গেল। যেতে যেতে গো, কাননেতে গোও কত যে ফুল দ’লে গেল। মনে মনে কী ভাবে কে জানে, মেতে আছে ও যেন কী গানে, নয়ন হানে আকাশ-পানে— চাঁদের হিয়া গ’লে গেল। ও পায়ে পায়ে যে বাজায়ে চলে বীণার ধ্বনি তৃণের দলে। কে জানে কারে ভালো কি বাসে, বুঝিতে নারি কাঁদে কি হাসে, জানি নে ও কি ফিরিয়া আসে— জানি নে ও কি ছ’লে গেল।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).