ও চাঁদচোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে
ও চাঁদচোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে, হলকানায় কানায় কানাকানি এই পারে ওই পারে। আমারতরী ছিল চেনার কূলে, বাঁধন যে তার গেল খুলে; তারেহাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন্ অচেনার ধারে। পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে, আমি সে কোন্ আকুল আলোয় দিশাহারা রাতে। সেইপথ-হারানোর অধীর টানে অকূলে পথ আপনি টানে, দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).