ও আমারচাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে
ও আমারচাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে। যে গান তোমার সুরের ধারায়বন্যা জাগায় তারায় তারায় মোর আঙিনায় বাজল গো, বাজল সে-সুর আমার প্রাণের তালে-তালে। সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে। দখিন-হাওয়া দিশাহারা আমার স্কুলের গন্ধে মাতে। শুভ্র, তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল— মর্মরিত মর্ম গো, মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).