অনিমেষ আঁখি সেই কে দেখেছে

Rabindranath Tagore

অনিমেষ আঁখি সেই কে দেখেছে
যে আঁখি জগতপানে চেয়ে রয়েছে॥
রবি শশী গ্রহ তারাহয় নাকো দিশাহারা,
সেই আঁখি’পরে তারা আঁখি রেখেছে॥
তরাসে আঁধারে কেন কাঁদিয়া বেড়াই,
হৃদয়-আকাশ-পানে কেন না তাকাই?
ধ্রুবজ্যোতি সে নয়নজাগে সেথা অনুক্ষণ,
সংসারের মেঘে বুঝি দৃষ্টি ঢেকেছে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).