অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে। সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে— রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে। ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে স্বপ্নে-পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে— বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).