অনেক দিয়েছ নাথ

Rabindranath Tagore

অনেক দিয়েছ নাথ,
আমায়অনেক দিয়েছ নাথ,

আমার বাসনা তবু পুরিল না—
দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না,
গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না॥
দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন,
সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী।
এত যদি দিলে, সখা, আরো দিতে হবে হে—
তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).