অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে
অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে মৌনবীণার তন্ত্র আমার জাগাও সুধারবে॥ বসন্তসমীরে তোমার ফুল-ফুটানো বাণী দিক পরানে আনি— ডাকো তোমার নিখিল-উৎসবে॥ মিলনশতদলে তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে। সবার সাথে মিলাও আমায়, ভুলাও অহঙ্কার, খুলাও রুদ্ধদ্বার পূর্ণ করো প্রণতিগৌরবে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).