অমনআড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না

Rabindranath Tagore

অমনআড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না।
এবারহৃদয় মাঝে লুকিয়ে বোসো,কেউ জানবে না, কেউ বলবে না॥
বিশ্বে তোমার লুকোচুরিদেশ-বিদেশে কতই ঘুরি—
এবারবলো আমার মনের কোণে দেবে ধরা, ছলবে না॥
জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়—
সখা,তোমার হাওয়া লাগলে হিয়ায়তবু কি প্রাণ গলবে না?
নাহয় আমার নাই সাধনা— ঝরলে তোমার কৃপার কণা
তখননিমেষে কি ফুটবে না ফুল,চকিতে ফল ফলবে না?

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).