অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে!
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে॥ তেমনি ক’রে আপন হাতেছুঁলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-'পরে॥ বাজে ব’লেই বাজাও তুমি সেই গরবে, ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে। বিষম তোমার বহ্নিঘাতেবারে বারে আমার রাতে জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ’রে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).