অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে। ও যে সুদূর রাতের পাখি গাহে সুদূর রাতের গান। বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিন পাখা, তারি ঝরা ফুলের গন্ধ ওরঅন্তরে ঢাকা। ওগো বিদেশিনী, তুমি ডাকো ওরে নাম ধরে, ও যে তোমারি চেনা। তোমারি দেশের আকাশ ও যে জানে, তোমার রাতের তারা, তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া— নাচে তোমারি কঙ্কণেরই তালে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).