নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে
নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে। গোপনে কে এমন ক’রে এ ফাঁদ ফেঁদেছে। বসন্তরজনীশেষে বিদায় নিতে গেলেম হেসে— যাবার বেলায় বঁধু আমায় কাঁদিয়ে কেঁদেছে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).