নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে
নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে— তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে॥ ফুরায় যবে মিলনরাতিতবু চির সাথের সাথি ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে। তোমার সুধারসের ধারা গহনপথে এসে ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে। শ্রবণে মোর নব নবশুনিয়েছিলে যে সুর তব বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).