নিভৃত প্রাণের দেবতাযেখানে জাগেন একা

Rabindranath Tagore

নিভৃত প্রাণের দেবতাযেখানে জাগেন একা,
ভক্ত, সেথায় খোলো দ্বার—আজ লব তাঁর দেখা॥
সারাদিন শুধু বাহিরেঘুরে ঘুরে কারে চাহি রে,
সন্ধ্যাবেলার আরতিহয় নি আমার শেখা॥

তব জীবনের আলোতেজীবনপ্রদীপ জ্বালি
হে পূজারি, আজ নিভৃতেসাজাব আমার থালি।
যেথা নিখিলের সাধনাপূজালোক করে রচনা
সেথায় আমিও ধরিবএকটি জ্যোতির রেখা॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).