নিশিদিনভরসা রাখিস,ওরে মন,হবেই হবে

Rabindranath Tagore

নিশিদিনভরসা রাখিস,ওরে মন,হবেই হবে।
যদি পণকরে থাকিসসে পণ তোমার রবেই রবে।
ওরে মন,হবেই হবে॥
পাষাণসমান আছে পড়ে,প্রাণ পেয়ে সে উঠবে ওরে,
আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে॥
সময় হল, সময় হল— যে যার আপন বোঝা তোলো রে—
দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে।
ঘণ্টা যখন উঠবে বেজেদেখবি সবাই আসবে সেজে—
এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).