নিশীথরাতের প্রাণ
নিশীথরাতের প্রাণ কোন্ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান। মনের সুখে তাইআজ গোপন কিছু নাই, আঁধার-ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান। দখিন-হাওয়ায় তার সব খুলেছে দ্বার। তারি নিমন্ত্রণে আজি ফিরি বনে বনে, সঙ্গে করে এনেছি এই রাত-জাগা মোর গান।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).