নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে,টুটল বাঁধন
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে,টুটল বাঁধন টুটল রে॥ রইল না আর আড়াল প্রাণে,বেরিয়ে এলেম জগৎ-পানে— হৃদয়শতদলের সকল দলগুলি এইফুটল রে এই ফুটল রে॥ দুয়ার আমার ভেঙে শেষেদাঁড়ালে যেই আপনি এসে নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে। আকাশ হতে প্রভাত-আলোআমার পানে হাত বাড়ালো, ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনিউঠল রে এই উঠল রে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).