নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে
নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে। জগতজনহৃদয়ধন, চাহি তব পানে। হরষরস বরষি যত তৃষিত ফুলপাতে কুঞ্জকাননপবন পরশ তব আনে। মুগ্ধ কোকিল মুখর রাত্রি দিন যাপে, মর্মরিত পল্লবিত সকল বন কাঁপে। দশ দিশি সুরম্য সুন্দর মধুর হেরি, দুঃখ হল দূর সব-দৈন্য-অবসানে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).