নিবিড় ঘন আঁধারেজ্বলিছে ধ্রুবতারা
নিবিড় ঘন আঁধারেজ্বলিছে ধ্রুবতারা। মন রে মোর, পাথারেহোস নে দিশেহারা॥ বিষাদে হয়ে ম্রিয়মাণবন্ধ না করিয়ো গান, সফল করি তোলো প্রাণটুটিয়া মোহকারা॥ রাথিয়ো বল জীবনে,রাখিয়ো চির-আশা, শোভন এই ভুবনেরাখিয়ো ভালোবাসা। সংসারের সুখে দুখেচলিয়া যেয়ো হাসিমুখে, ভরিয়া সদা রেখে বুকেতাঁহারি সুধাধারা॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).