নীরবে আছ কেন বাহিরদুয়ারে
নীরবে আছ কেন বাহিরদুয়ারে— আঁধার লাগে চোখে, দেখি না তুহারে। সময় হল জানি, নিকটে লবে টানি, আমার তরীখানি ভাসাবে জুয়ারে। সফল হোক প্রাণ এ শুভলগনে, সকল তারা তাই গাহুক গগনে। করো গো সচকিত আলোকে পুলকিত স্বপননিমীলিত হৃদয়গুহারে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).