নীরব রজনী দেখো মগ্ন জোছনায়
নীরব রজনী দেখো মগ্ন জোছনায়। ধীরে ধীরে, অতি ধীরে, অতি ধীরে গাও গো। ঘুমঘোরময় গান বিভাবরী গায়— রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো। নিশার কুহকবলেনীরবতাসিন্ধুতলে মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্বচরাচর— প্রশান্ত সাগরে হেন তরঙ্গ না তুলে যেন অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের স্বর। তটিনী কী শান্ত আছে— ঘুমাইয়া পড়িয়াছে বাতাসের মৃদুহস্ত-পরশে এমনি ভুলে যদি ঘুমে ঘুমেতটের চরণ চুমে সে চুম্বনধ্বনি শুনে চমকে আপনি। তাই বলি, অতি ধীরে, অতি ধীরে গাও গো— রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).