নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন

Rabindranath Tagore

নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন,
জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত, বনবীথিকা ঘনসুগন্ধ।
মন্থর নব নীলনীরদ- পরিকীর্ণ দিগন্ত।
চিত্ত মোর পন্থহারা কান্তবিরহকান্তারে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).