নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর
নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে আহা। শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে আহা। সুদূরে কার পায়ের ধ্বনি গণি গণি দিন-রজনী ধরণী তার চরণ মাগে আহা। দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস ‘জাগো জাগো’। ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্ কথা গো। শূন্যে তোমার ওগো প্রিয় উত্তরীয় উড়ল কি ও রবির আলো রঙিন রাগে আহা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).