নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর
নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর হে হৃদয়েশ্বর— প্রেমের বিত্ত পূর্ণ করিয়া দিক চিত্ত; যেন এ সংসারমাঝে তব দক্ষিণমুখ রাজে। সুখরূপে পাই তব ভিক্ষা, দুখরূপে পাই তব দীক্ষা; মন হোক ক্ষুদ্রতমুক্ত, নিখিলের সাথে হোক যুক্ত, শুভকর্মে যেন নাহি মানে ক্লান্তি শান্তি শান্তি শান্তি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).