নব বসন্তের দানের ডালি
নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে, আ য় আ য় আয় পরিবি গলার হারে। লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে, বেণীর বাঁধনে রাখিবি, বেঁধে— অলকদোলায় দোলাবি তারে আ য় আ য় আয়। বনমাধুরী করিবি চুরি আপন নবীন মাধুরীতে— সোহিণী রাগিণী জাগাবে সে তোদের দেহের বীণার তারে তারে, আ য় আ য় আয়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).