নাহয় তোমার যা হয়েছে তাই হল

Rabindranath Tagore

নাহয় তোমার যা হয়েছে তাই হল।
আরো কিছু নাই হল, নাই হল, নাই হল।
কেউ যা কভু দেয় না ফাঁকিসেইটুকু তোর থাক্‌-না বাকি,
পথেই নাহয় ঠাঁই হল।
চল্‌ রে সোজা বীণার তারে ঘা দিয়ে,
ডাইনে বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে।
হারিয়ে চলিস পিছনেরে,সামনে যা পাস কুড়িয়ে নে রে—
খেদ কী রে তোর যাই হল।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).