না সখা, মনের ব্যথা কোরো না গোপন
না সখা, মনের ব্যথা কোরো না গোপন। যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায় রুধিয়া রেখো না তাহা আমারি কারণ। চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি— ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি। মাথা খাও— অভাগীরে কোরো না বঞ্চনা, ছদ্মবেশে আবরিয়া রেখোনা যন্ত্রণা। মমতার অশ্রুজলে নিভাইব সে অনলে, ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).