না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে? কিসের তরে এই আয়োজন এমন কলরবে? অগ্নিবাণে তুণ যে ভরা,চরণভরে কাঁপে ধরা, জীবনদাতা মেতেছ যে মরণ-মহোৎসবে॥ বক্ষ আমার এমন ক’রে বিদীর্ণ যে করো উৎস যদি না বাহিরায় হবে কেমনতরো? এই-যে আমার ব্যথার খনিজোগাবে ওই মুকুট-মণি— মরণদুখে জাগাবে মোর জীবনবল্লভে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).