মরণের মুখে রেখে দূরে যাও দূরেযাও চলে
মরণের মুখে রেখে দূরে যাও দূরেযাও চলে আবার ব্যথার টানে নিকটে ফিরাবে ব’লে॥ আঁধার-আলোর পারেখেয়া দিই বারে বারে, নিজেরে হারায়ে খুঁজি— দুলি সেই দোলে দোলে॥ সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণে— কভু ভয়ে কতু জয়ে, কভু অপমানে মানে। বিরহে ভরিবে সুরেতাই রেখে দাও দূরে, মিলনে বাজিবে বাঁশিতাই টেনে আন কোলে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).