মোরপ্রভাতের এই প্রথম খনের কুসুমখানি

Rabindranath Tagore

মোরপ্রভাতের এই প্রথম খনের কুসুমখানি
তুমিজাগাও তারে ওই নয়নের আলোক হানি।
সে যেদিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,
রাতেরঅন্ধকারে নেবে তারে বক্ষে তুলে—
ওগোতখনি তো গন্ধে তাহার ফুটবে বাণী।
আমারবীণাখানি পড়ছে আজি সবার চোখে,
হেরোতারগুলি তার দেখছে গুনে সকল লোকে
ওগোকখন সে যে সভা ত্যেজে আড়াল হবে,
শুধুসুরটুকু তার উঠবে বেজে করুণ রবে—
যখনতুমি তারে বুকের ’পরে লবে টানি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).