মোরমরণে তোমার হবে জয়
মোরমরণে তোমার হবে জয়। মোরজীবনে তোমার পরিচয়॥ মোরদুঃখ যে রাঙা শতদল আজিঘিরিল তোমার পদতল, মোরআনন্দ সে যে মণিহারমুকুটে তোমার বাধা রয়॥ মোরত্যাগে যে তোমার হবে জয়। মোরপ্রেমে যে তোমার পরিচয়। মোরধৈর্য তোমার রাজপথ সে যেলঙ্ঘিবে বনপর্বত, মোরবীর্য তোমার জয়রথতোমারি পতাকা শিরে বয়॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).