মোরাসত্যের ’পরে মনআজিকরিব সমর্পণ
মোরাসত্যের ’পরে মনআজিকরিব সমর্পণ। জয়জয় সত্যের জয়। মোরাবুঝিব সত্য, পূজিব সত্য, খুঁজিব সত্যধন। জয়জয় সত্যের জয়। যদিদুঃখে দহিতে হয়তবুমিথ্যাচিন্তা নয়। যদিদৈন্য বহিতে হয়তবুমিথ্যাকর্ম নয়। যদিদণ্ড সহিতে হয়তবুমিথ্যাবাক্য নয়। জয়জয় সত্যের জয়। মোরামঙ্গলকাজে প্রাণআজিকরিব সকলে দান। জয়জয় মঙ্গলময়। মোরালভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্যগান। জয়জয় মঙ্গলময়। যদিদুঃখে দহিতে হয়তবুঅশুভচিন্তা নয়। যদিদৈন্য বহিতে হয়তবুঅশুভকর্ম নয়। যদিদণ্ড সহিতে হয়তবুঅশুভবাক্য নয়। জয়জয় মঙ্গলময় সেইঅভয় ব্রহ্মনামআজিমোরা সবে লইলাম— যিনিসকল ভয়ের ভয়। মোরাকরিব না শোক যা হবার হোক, চলিব ব্রহ্মধাম। জয়জয় ব্রহ্মের জয়। যদিদুঃখে দহিতে হয়তবুনাহি ভয়, নাহি ভয়। যদিদৈন্য বহিতে হয়তবুনাহি ভয়, নাহি ভয়। যদিমৃত্যু নিকট হয়তবুনাহি ভয়, নাহি ভয়। জয়জয় ব্রহ্মের জয়। মোরাআনন্দ-মাঝে মনআজিকরিব বিসর্জন। জয়জয় আনন্দময়। সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দনিকেতন। জয়জয় আনন্দময়। আনন্দ চিত্ত-মাঝেআনন্দ সর্বকাজে, আনন্দ সর্বকালেদুঃখে বিপদজালে, আনন্দ সর্বলোকেমৃত্যুবিরহে শোকে— জয়জয় আনন্দময়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).