মোরা চলব না
মোরা চলব না। মুকুল ঝরে ঝরুক, মোরা ফলব না। সূর্যতারা আগুন ভুগে জ্ব’লে মরুক যুগে যুগে— আমরা যতই পাই-না জ্বালা জ্বলব না। বনের শাখা কথা বলে, কথা জাগে সাগরজলে— এই ভুবনে আমরা কিছুই বলব না। কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান— আমরা তো এই প্রাণের টলায় টলব না।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).