মোর পথিকেরে বুঝি এনেছ এবারমোরকরুণ রঙিন পথ!

Rabindranath Tagore

মোর পথিকেরে বুঝি এনেছ এবারমোরকরুণ রঙিন পথ!
এসেছে এসেছে আহাঅঙ্গনে এসেছে, মোরদুয়ারে লেগেছে রথ॥
সে যে সাগরপারের বাণীমোরপরানে দিয়েছে আনি, আহা
তার আঁখির তারার যেন গান গায় অরণ্যপর্বত॥
দুঃখসুখের এ পারে, ও পারে, দোলায় আমার মন—
কেন অকারণ অশ্রুসলিলে ভরে যায় দু’নয়ন।
ওগো নিদারুণ পথ, জানি— জানিপুন নিয়ে যাবে টানি,আহা, তারে—
চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে সে স্বপনবৎ॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).