মনোমোহন, গহন যামিনীশেষে
মনোমোহন, গহন যামিনীশেষে দিলে আমারে জাগায়ে মেলি দিলে শুভপ্রাতে সুপ্ত এ আঁখি শুভ্র আলোক লাগায়ে॥ মিথ্যা স্বপনরাজি কোথা মিলাইল, আঁধার গেল মিলায়ে। শান্তিসরসী-মাঝে চিত্তকমল ফুটিল আনন্দবায়ে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).