মনে হল যেন পেরিয়ে এলেম অস্তবিহীন পথ আসিতে
মনে হল যেন পেরিয়ে এলেম অস্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে মরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥ পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথীর মালা সকরুণ-নিবেদনের-গন্ধ-ঢালা— লজ্জা দিয়ো না তারে॥ সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে। দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে— আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).