মন্দিরে মম কে আসিলে হে!

Rabindranath Tagore

মন্দিরে মম কে আসিলে হে!
সকল গগন অমৃতমগন,
দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে॥
সকল দুয়ার আপনি খুলিল,
সকল প্রদীপ আপনি জ্বলিল,
সব বীণা বাজিল নব নব সুরে সুরে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).