মন মোর মেঘের সঙ্গী
মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিগ্দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষণসঙ্গীতে রিমিঝিমরিমিঝিমরিমিঝিম। মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে। ঝঞ্ঝনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে। কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়-আহ্বানে বায়ু বহে পূর্বসমুদ্র হতে উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ্গে। মন মোর ধায় তারি মত্ত প্রবাহে তাল-তমাল-অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).